বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ |১৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
ঈদের দিন ও পূর্বদিন বাংলাদেশের উপর শক্তিশালী কালবৈশাখী ঝড়ের আশঙ্কা মধ্যপ্রাচ্যে উত্তেজনার কারণে চীন স্থগিত করছে কার্গো পরিবহন সেবা উত্তর কোরিয়া নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল সমুদ্র থেকে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক শেষ কার্যদিবসে শেয়ার সূচকের পতন, লেনদেনও সংকুচিত সরকার ঘোষণা করলো ঈদুল ফিতরের একদিন বাড়তি সরকারি ছুটি প্রাইম ফাইন্যান্সের পরিচালনার সক্ষমতায় প্রশ্ন, নিরীক্ষকের মন্তব্য জিকিউ বলপেনের পরিচালক বোনকে উপহার দিচ্ছেন শেয়ার সাউথইস্ট ব্যাংক পার্পেচ্যুয়াল বন্ডের ১০% কূপণ রেট ঘোষণা এনআরবি ব্যাংকের কোম্পানি সচিবের পদত্যাগ

সর্বশেষ আপডেট:

প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬

ওয়ালটন এসির ‘ফেস অব দ্য ব্র্যান্ড’ হলেন তারকা পেসার তাসকিন আহমেদ

ওয়ালটন এসির ‘ফেস অব দ্য ব্র্যান্ড’ হলেন তারকা পেসার তাসকিন আহমেদ

নিজস্ব প্রতিবেদক | দৈনিক পুজিবাজার

বাংলাদেশের নাম্বার ওয়ান এয়ার কন্ডিশনার (এসি) ব্র্যান্ড ওয়ালটনের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন জাতীয় ক্রিকেট দলের নাম্বার ওয়ান তারকা পেসার তাসকিন আহমেদ। এর ফলে এখন থেকে তিনি ‘ফেস অব ওয়ালটন এসি’ হিসেবে কাজ করবেন।

গতকাল রোববার দুপুরে রাজধানীর বসুন্ধরায় ওয়ালটনের করপোরেট অফিসে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এ চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে তাসকিন আহমেদের সঙ্গে ওয়ালটন এসির পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ও জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার, ওয়ালটন এসির চিফ বিজনেস অফিসার (সিবিও) মো. তানভীর রহমান, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর মো. ফিরোজ আলম, আবদুল্লাহ-আল-মামুন, মো. শাহজালাল হোসেন লিমনসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে তাসকিন আহমেদ বলেন, “দেশের ক্রিকেটের সঙ্গে ওয়ালটন ওতপ্রোতভাবে জড়িত। আমার ক্রিকেট জীবনের শুরু থেকেই ওয়ালটনকে পাশে পেয়েছি। আজ ওয়ালটন শুধু দেশে নয়, আন্তর্জাতিক অঙ্গনেও একটি সুপরিচিত ব্র্যান্ড। বিদেশের মাটিতে অ্যাওয়ে সিরিজে পৃষ্ঠপোষক হিসেবে ওয়ালটনের নাম দেখলে একজন বাংলাদেশি হিসেবে গর্ববোধ করি। সেই গর্বের প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি।”

তিনি আরও বলেন, “ওয়ালটনের অগ্রযাত্রায় আমাকে যুক্ত করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।”

ওয়ালটন এসির সিবিও মো. তানভীর রহমান বলেন, “বাংলাদেশ ক্রিকেট দল আমাদের গর্ব। সেই দলের অন্যতম জনপ্রিয় ও শীর্ষস্থানীয় পেসার তাসকিন আহমেদ। অন্যদিকে ওয়ালটন এসিও বাংলাদেশের নাম্বার ওয়ান এয়ার কন্ডিশনার ব্র্যান্ড। ওয়ালটন এসিতে নিয়মিতভাবে যুক্ত হচ্ছে বিশ্বের সর্বাধুনিক ও উদ্ভাবনী স্মার্ট ফিচার। সেই অগ্রযাত্রার অংশ হিসেবেই আজ তাসকিন আহমেদ আমাদের ব্র্যান্ডিং কার্যক্রমের সঙ্গে যুক্ত হলেন। আমরা আশা করছি—দুই সেরার এই যুগপৎ পথচলায় গ্রাহকরা আরও বেশি উপকৃত হবেন।”

উল্লেখ্য, ওয়ালটন এসি ইতোমধ্যেই বাংলাদেশের নাম্বার ওয়ান এয়ার কন্ডিশনার ব্র্যান্ডের মর্যাদা অর্জন করেছে। আইওটি ও এআই প্রযুক্তিসম্পন্ন পরিবেশবান্ধব, সর্বাধুনিক ও উদ্ভাবনী ফিচারসমৃদ্ধ এসি বাজারজাত করার স্বীকৃতিস্বরূপ টানা দুই বছর ‘বেস্ট ব্র্যান্ড’ পুরস্কার পেয়েছে ওয়ালটন এসি।

স্থানীয় বাজারের পাশাপাশি বৈশ্বিক বাজারেও দ্রুত বাড়ছে ওয়ালটন এসির চাহিদা ও জনপ্রিয়তা। এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকা, ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশে সম্প্রসারিত হচ্ছে ওয়ালটন এসির ব্র্যান্ড ব্যবসা। ইতোমধ্যে সিঙ্গাপুরের বিশ্বখ্যাত মাউন্ট এলিজাবেথ হাসপাতাল ও জেনারেল হাসপাতালের প্রসেস কুলিংয়ে ব্যবহৃত হচ্ছে ওয়ালটনের স্মার্ট ইনভার্টার চিলার।

জানা গেছে, ওয়ালটন এসিতে রয়েছে ফ্রস্ট ক্লিন, এয়ার প্লাজমা, থ্রি-ইন-ওয়ান কনভার্টার প্রযুক্তি, স্মার্ট কন্ট্রোল, অফলাইন ভয়েস কন্ট্রোল, ব্লুটুথ সুবিধাসহ নানা অত্যাধুনিক ফিচার। পাশাপাশি বিশ্বস্বীকৃত পরিবেশবান্ধব আর-২৯০ রেফ্রিজারেন্ট ব্যবহার এবং আন্তর্জাতিক মানের টেস্টিং ল্যাব নাসদাত-ইউটিএসের মান নিয়ন্ত্রণ সনদ নিশ্চিত করার পরই ওয়ালটনের প্রতিটি এসি বাজারজাত করা হচ্ছে।

দৈনিক পুজিবাজার

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.