বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ |১৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
ঈদের দিন ও পূর্বদিন বাংলাদেশের উপর শক্তিশালী কালবৈশাখী ঝড়ের আশঙ্কা মধ্যপ্রাচ্যে উত্তেজনার কারণে চীন স্থগিত করছে কার্গো পরিবহন সেবা উত্তর কোরিয়া নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল সমুদ্র থেকে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক শেষ কার্যদিবসে শেয়ার সূচকের পতন, লেনদেনও সংকুচিত সরকার ঘোষণা করলো ঈদুল ফিতরের একদিন বাড়তি সরকারি ছুটি প্রাইম ফাইন্যান্সের পরিচালনার সক্ষমতায় প্রশ্ন, নিরীক্ষকের মন্তব্য জিকিউ বলপেনের পরিচালক বোনকে উপহার দিচ্ছেন শেয়ার সাউথইস্ট ব্যাংক পার্পেচ্যুয়াল বন্ডের ১০% কূপণ রেট ঘোষণা এনআরবি ব্যাংকের কোম্পানি সচিবের পদত্যাগ

সর্বশেষ আপডেট:

প্রকাশ: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

এমবাপ্পে ছাড়িয়ে নতুন রেকর্ড বিস্ময় বালকের

স্পোর্টস ডেস্ক

বয়স তার মাত্র ১৭ বছর। তবে লেনার্ট কার ইতি মধ্যেই আলোচনায় চলে এসেছেন। বিশ্বকাপ দলে জায়গা করে নেবেন কি না, তা নিয়েও উঠছে প্রশ্ন। কেন প্রশ্নগুলো উঠছে, তার জবাবটা লেনার্ট কার্ল দিয়েছেন গত রাতে। গোল করেছেন, তাতে কিলিয়ান এমবাপ্পের আরও এক রেকর্ড ভেঙে গেছে গত রাতে। তার নৈপুণ্যে ভর করে চ্যাম্পিয়ন্স লিগে স্পোর্টিং লিসবনের বিপক্ষে ঘুরে দাঁড়িয়ে ৩-১ গোলে জিতেছে বায়ার্ন মিউনিখ। 

ম্যাচের শুরুতেই গোল পেয়েছিল বায়ার্ন। কার্ল বল নিয়ন্ত্রণ করে সুন্দর শটে জাল খুঁজে পান। কিন্তু সেই গোল বাতিল হয়। কারণ গেনাব্রি সামান্য অফসাইডে ছিলেন। প্রথমার্ধে আরও কিছু সুযোগ তৈরি করে বায়ার্ন। হ্যারি কেইনের শট পোস্টে লাগে। কার্লও বিরতির ঠিক আগে গোল পেতে পারতেন। কিন্তু রুই সিলভা তার শট ঠেকান।

দ্বিতীয়ার্ধের শুরুতেই চমকে দেয় স্পোর্টিং। বাম দিক দিয়ে আক্রমণে উঠে জোয়াও সিমোয়েস ক্রস পাঠান। কিমিখ ব্লক করতে গিয়ে ভুল করে নিজ জালেই বল জড়িয়ে দেন। এতে পিছিয়ে পড়ে বায়ার্ন।

কিন্তু দশ মিনিটের মধ্যেই সমতায় ফেরে বায়ার্ন। মাইকেল অলিসের কর্নার থেকে গেনাব্রি সহজ শটে গোল করেন। চার মিনিট পর আবারও গোল। এবার নায়ক কিশোর কার্ল। বক্সে বল পেয়ে প্রথমে বাম পায়ে নিয়ন্ত্রণ নেন। পরে ডান পায়ে জোরালো শটে জাল খুঁজে পান। এতে এগিয়ে যায় বায়ার্ন।

এরপর স্পোর্টিং আর ম্যাচে ফিরতে পারেনি। কিমিখ দূর থেকে দারুণ পাস দেন। সেই বল থেকে ওলিস মাথা ছুঁইয়ে বিপজ্জনক এলাকায় পাঠান। সেখানে ফাঁকায় ছিলেন টা। তিনি সহজেই বল জালে পাঠান।

এই ম্যাচে কার্লই ছিলেন বায়ার্নের বড় ভরসা। হ্যারি কেইন থাকলেও গোলের সবচেয়ে বড় হুমকি ছিলেন এই কিশোর ফরোয়ার্ড। তার গোলেই ম্যাচে প্রথমবার এগিয়ে যায় বায়ার্ন। এই গোলের মাধ্যমে ইতিহাসও গড়েছেন তিনি। ১৭ বছর ২৯০ দিনে তিনি হয়েছেন চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসে সবচেয়ে কম বয়সে টানা তিন ম্যাচে গোল করা খেলোয়াড়। এই রেকর্ডটা আগে ছিল কিলিয়ান এমবাপ্পের। ১৮ বছর ১১৩ দিন বয়সে এই রেকর্ড গড়েছিলেন তৎকালীন মোনাকো সেনসেশন। তবে তার সেই রেকর্ড এবার কেড়ে নিয়েছেন কার্ল।

একই রাতে এমবাপ্পের আরও এক রেকর্ড অবশ্য ভেঙে গিয়েছিল। সেই রেকর্ডটা ভেঙেছিলেন লামিন ইয়ামাল

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.