বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ |১৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
ঈদের দিন ও পূর্বদিন বাংলাদেশের উপর শক্তিশালী কালবৈশাখী ঝড়ের আশঙ্কা মধ্যপ্রাচ্যে উত্তেজনার কারণে চীন স্থগিত করছে কার্গো পরিবহন সেবা উত্তর কোরিয়া নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল সমুদ্র থেকে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক শেষ কার্যদিবসে শেয়ার সূচকের পতন, লেনদেনও সংকুচিত সরকার ঘোষণা করলো ঈদুল ফিতরের একদিন বাড়তি সরকারি ছুটি প্রাইম ফাইন্যান্সের পরিচালনার সক্ষমতায় প্রশ্ন, নিরীক্ষকের মন্তব্য জিকিউ বলপেনের পরিচালক বোনকে উপহার দিচ্ছেন শেয়ার সাউথইস্ট ব্যাংক পার্পেচ্যুয়াল বন্ডের ১০% কূপণ রেট ঘোষণা এনআরবি ব্যাংকের কোম্পানি সচিবের পদত্যাগ

সর্বশেষ আপডেট:

প্রকাশ: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

উত্তর কোরিয়া নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল সমুদ্র থেকে

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের সঙ্গে যুদ্ধের উত্তেজনার মধ্যেই উত্তর কোরিয়া নতুন একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষার খবর দিয়েছে। দেশটির নেতা কিম জং উন নতুন যুদ্ধজাহাজ থেকে ‘কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র’ উৎক্ষেপণের পরীক্ষা তদারকি করেছেন বলে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানিয়েছে, বুধবার (৪ মার্চ) পাঁচ হাজার টনের নতুন ডেস্ট্রয়ার ‘চো হিয়ন’ থেকে সমুদ্র থেকে স্থলভাগে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে। জাহাজটির আনুষ্ঠানিক কমিশনিংয়ের আগে এই পরীক্ষা সম্পন্ন হয়।

কিম জং উন বলেন, এটি নতুন যুদ্ধজাহাজটির গুরুত্বপূর্ণ সক্ষমতা এবং উত্তর কোরিয়ার সমুদ্র প্রতিরক্ষার একটি নতুন প্রতীক। তিনি আরও একই শ্রেণির বা তার চেয়ে উন্নত আরও যুদ্ধজাহাজ তৈরির আহ্বান জানিয়েছেন। কিমের মতে, নৌবাহিনীতে পারমাণবিক অস্ত্র সংযোজনের কাজও দ্রুত এগোচ্ছে।

নামপো জাহাজঘাঁটিতে দেওয়া বক্তব্যে কিম বলেন, “পানির নিচে ও অন্য দিক থেকে আঘাত হানার ক্ষমতা আমাদের নৌবাহিনীর শক্তি বাড়াবে। পারমাণবিক অস্ত্রে সজ্জিত নৌবাহিনী আমাদের সামুদ্রিক প্রতিরক্ষাকে শক্তিশালী করবে।” তিনি আরও বলেন, এই সাফল্য দেশের সামুদ্রিক সার্বভৌমত্ব রক্ষায় উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে, যা গত অর্ধশতাব্দীতে অর্জিত হয়নি।

পশ্চিমাঞ্চলের নামপো শিপইয়ার্ডে কিম মঙ্গল ও বুধবার দুইদিনের সফরে নির্মাণাধীন পাঁচ হাজার টনের ‘চো হিয়ন’ ডেস্ট্রয়ারের প্রথম জাহাজ পরিদর্শন করেন। তবে ২০২৫ সালের মে মাসে চংজিন শিপইয়ার্ডে একই শ্রেণির আরেকটি ডেস্ট্রয়ার পানিতে নামানোর সময় দুর্ঘটনায় উল্টে যায়। পরে কেসিএনএ জানিয়েছে, জাহাজ নামানোর যন্ত্রে ত্রুটির কারণে জাহাজের পেছনের অংশ আগে পানিতে পড়ে গেলে সামনের অংশ জাহাজঘাটে আটকে যায় এবং কাঠামোর কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়।

কিম এই ঘটনাকে ‘অপরাধমূলক’ আখ্যা দিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দায়িত্বহীনতা ও অবহেলা দায়ী করেছেন।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.