শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ |১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
ডিএসইতে সাপ্তাহিক পিই রেশিও কমেছে ৬ শতাংশ ডিএসইতে সাপ্তাহিক দরপতনের শীর্ষে রহিমা ফুড ডিএসইতে সাপ্তাহিক লেনদেনে শীর্ষে ওরিয়ন ইনফিউশন তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে ইসরাইলের হামলার দাবি ইসরাইলকে ১৫ কোটি ডলারের জরুরি অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের ইরানে সীমিত স্থলবাহিনী পাঠানোর সম্ভাবনা নিয়ে ট্রাম্পের আলোচনা ইরান ইস্যুতে সৌদি প্রতিরক্ষামন্ত্রী ও পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক মাননীয় প্রধানমন্ত্রী সমীপে একটি মানবিক সাহায্যের আবেদন ঈদের দিন ও পূর্বদিন বাংলাদেশের উপর শক্তিশালী কালবৈশাখী ঝড়ের আশঙ্কা মধ্যপ্রাচ্যে উত্তেজনার কারণে চীন স্থগিত করছে কার্গো পরিবহন সেবা

সর্বশেষ আপডেট:

প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬

ইরান ইস্যুতে সৌদি প্রতিরক্ষামন্ত্রী ও পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক

সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান আল সৌদ পাকিস্তান সেনাবাহিনীর প্রধান আসিম মুনির–এর সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে রিয়াদের বিরুদ্ধে তেহরানের সম্ভাব্য আগ্রাসনসহ আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়।

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে বিদ্যমান কৌশলগত প্রতিরক্ষা সহযোগিতার কাঠামোর মধ্যেই এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে আঞ্চলিক নিরাপত্তা, প্রতিরক্ষা সহযোগিতা এবং সাম্প্রতিক উত্তেজনা নিয়ে মতবিনিময় করেন দুই পক্ষ।

মন্ত্রণালয় আরও জানায়, উভয় পক্ষ আশা প্রকাশ করেছে যে ইরান পরিস্থিতি মোকাবিলায় বিচক্ষণতা ও সংযমের পথ বেছে নেবে এবং ভুল সিদ্ধান্ত বা উত্তেজনা বাড়াতে পারে—এমন পদক্ষেপ থেকে বিরত থাকবে।

উল্লেখ্য, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ২১ দিন ধরে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আলোচনা চলে। তবে ২৭ ফেব্রুয়ারি কোনো সমঝোতা ছাড়াই সেই সংলাপ শেষ হয়।

এরপর ২৮ ফেব্রুয়ারি ইরানে ‘অপারেশন এপিক ফিউরি’ নামে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র। একই সময়ে ইসরাইল ‘অপারেশন রোয়ারিং লায়ন’ নামে আরেকটি সামরিক অভিযান শুরু করে।

এর জবাবে ইরান ইসরাইল এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সেনাঘাঁটিগুলো লক্ষ্য করে দফায় দফায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে বলে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে। কিছু প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই সংঘাতে ইরানকে গোয়েন্দা সহায়তা দিচ্ছে রাশিয়া।

তথ্যসূত্র: আল জাজিরা।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.