
স্টাফ রিপোর্টার
ইরানে চলমান হামলার প্রেক্ষাপটে সাময়িকভাবে বন্ধ থাকার পর সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর আবারও আংশিকভাবে ফ্লাইট পরিচালনা শুরু করেছে। শনিবার (৭ মার্চ) এক ঘোষণায় বিমানবন্দর কর্তৃপক্ষ এ তথ্য জানায়।
বিবৃতিতে বলা হয়েছে, বিশ্বের অন্যতম ব্যস্ত এই বিমানবন্দর থেকে সীমিত পরিসরে ফ্লাইট চলাচল শুরু হয়েছে। পাশাপাশি দুবাই ওয়ার্ল্ড সেন্ট্রাল বিমানবন্দর থেকেও কিছু আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করা হচ্ছে।
এর আগে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি এবং আকাশপথে সম্ভাব্য হামলার ঝুঁকির কারণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে বিমানবন্দরের সব ধরনের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল।
বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের উদ্দেশ্যে বিশেষ নির্দেশনা দিয়ে জানিয়েছে, সংশ্লিষ্ট এয়ারলাইনস থেকে ফ্লাইট নিশ্চিত না হওয়া পর্যন্ত বিমানবন্দরে না আসাই উত্তম। কারণ বর্তমান পরিস্থিতিতে ফ্লাইটের সময়সূচি বারবার পরিবর্তিত হচ্ছে।
মূলত আকাশসীমায় প্রতিরক্ষা ব্যবস্থার সক্রিয়তা এবং নিরাপত্তাজনিত কারণে এই সাময়িক অচলাবস্থা তৈরি হয়েছিল বলে জানানো হয়েছে।
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া।
www.dainikpujibazar.com
কপিরাইট © দৈনিক পুঁজিবাজার ২০২৪ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত